সোমবার, ৩ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮ | রাত ১০:৩৫:০০

দুর্গম এলাকায় নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় মাটিরাঙ্গা জোনের ব্যতিক্রমী উদ্যোগ

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৯:২১
শেয়ার: mail
দুর্গম এলাকায় নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় মাটিরাঙ্গা জোনের ব্যতিক্রমী উদ্যোগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দুই সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আগত ১৭ জন নারীকে গর্ভকালীন স্বাস্থ্যসেবা, নবজাতক ও শিশুর পরিচর্যা, প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্যসচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। এ সময় অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ ও প্রাথমিক চিকিৎসাসেবাও প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি, জেডএসও মেজর সামিউল হক, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন দত্তসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, দুই সপ্তাহব্যাপী এ কর্মসূচির মাধ্যমে পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে ব্যবহারিক জ্ঞান প্রদান করা হবে। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর করার পাশাপাশি মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward