মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:২০:১৮
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

চুয়াডাঙ্গা সীমান্তে ৩৯টি স্বর্ণের বারসহ আটক ১

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ২:৫৮
শেয়ার: mail
চুয়াডাঙ্গা সীমান্তে ৩৯টি স্বর্ণের বারসহ আটক ১

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকা থেকে ৩৯টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন। জব্দকৃত স্বর্ণের মোট ওজন ৯ কেজি ৮৮১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তের পারকৃষ্ণপুর এলাকার ৭৮ নম্বর মেইন পিলারের নিকটবর্তী স্থান থেকে তাঁকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মো. রবিউল ইসলাম (৩৪)। তিনি দর্শনার ছয়ঘরিয়া গ্রামের অধিবাসী।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পারকৃষ্ণপুর সীমান্ত এলাকায় টহল জোরদার করেন বিজিবি সদস্যরা। বিকেলে এক সন্দেহভাজন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে সীমান্ত এলাকার দিকে যেতে দেখে বিজিবি টহল দল তাঁকে চ্যালেঞ্জ করে। পরে তাঁকে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিভিন্ন আকারের ৩৯টি স্বর্ণের বার জব্দ করা হয়। সেই সঙ্গে পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটিও আটক করা হয়েছে।

শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল নাজমুল হাসান। আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে দর্শনা থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

চুয়াডাঙ্গা সীমান্তে ৩৯টি স্বর্ণের বারসহ আটক ১

বিস্তারিত কমেন্টে