মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:১৮:৪৮
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

মোরেলগঞ্জে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু, আহত আরও একজন

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১১:০৫
শেয়ার: mail
মোরেলগঞ্জে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু, আহত আরও একজন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী ফাজিল মাদরাসায় নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকের দেয়াল ধসে আতিয়ার রহমান (৩৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নয়ন নামে অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে সেপটিক ট্যাংকের নির্মাণকাজ চলাকালে হঠাৎ করে দেয়াল ধসে পড়লে দুই শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল এবং স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর আতিয়ার রহমানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহত শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের টিম লিডার মো. গোলাম ফারুক জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রচণ্ড বৃষ্টিপাত এবং স্থানীয়দের ভিড়ের কারণে উদ্ধার অভিযান পরিচালনায় সাময়িক বেগ পেতে হয়।

নিহত আতিয়ার রহমান যশোর জেলার জিকোরগাছা উপজেলার আগরাইল গ্রামের বদরুল আলমের ছেলে।

দুর্ঘটনার পরপরই নির্মাণকাজের নিম্নমান ও শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মোরেলগঞ্জে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু, আহত আরও একজন

বিস্তারিত কমেন্টে