বুধবার, ৫ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮ | রাত ২:৩৪:৪৫

মানিকগঞ্জে বাল্যবিয়ে, মাদক ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:০৪
শেয়ার: mail
মানিকগঞ্জে বাল্যবিয়ে, মাদক ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

“বাল্যবিয়ে না বলি, নারীবান্ধব সমাজ গড়ি”—এই সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে মানিকগঞ্জে বাল্যবিয়ে, মাদক এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিক্ষক, কাজী, ধর্মীয় নেতা ও অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) মানিকগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চরবেউথা এলাকায় স্থানীয় নারী উন্নয়ন কমিটি ও গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

উপজেলা নারী উন্নয়ন কমিটির সাধারণ সাংগঠনিক সম্পাদক মিলা আক্তারের সভাপতিত্বে এবং বারসিক কর্মকর্তা ঋতু রবি দাসের সঞ্চালনায় সভায় মূল ধারণাপত্র পাঠ করেন বারসিকের অ্যাডভোকেসি অফিসার মো. নজরুল ইসলাম।

সভায় প্রধান বক্তা ও অন্যান্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়াদুদ রহমান, সাবেক কাউন্সিলর আবু মো. নাহিদ, অ্যাডভোকেট সায়েদুর রহমান, স্থানীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুবকর সিদ্দিকী, কাজী মো. হযরত আলী ও যুব প্রতিনিধি মো. শহিদুল ইসলাম।

মুক্ত আলোচনায় বক্তারা বলেন, সমাজে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিয়ে রোধে প্রচলিত আইনের কঠোর প্রয়োগ জরুরি। বিশেষ করে ভুয়া ‘কোর্ট ম্যারেজ’ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

এ সময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদক কারবারিদের গ্রেপ্তার করা হলেও আইনি ফাঁকফোকর দিয়ে তারা জামিনে বেরিয়ে এসে পুনরায় একই অপরাধে জড়াচ্ছে। এছাড়া সুযোগসন্ধানী চক্র মিথ্যা প্রলোভন দেখিয়ে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দিয়ে সামাজিক প্রতারণা সৃষ্টি করছে।

পরিস্থিতি উত্তরণে জীবনমুখী শিক্ষা, নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং শিশু বয়স থেকেই নৈতিক শিক্ষায় সন্তানকে বড় করার জোর তাগিদ দেন বক্তারা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward