বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৫৬:০২
শিরোনাম
কয়েক দশক পর নাসিরনগরে সড়কের কাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বাঘাইছড়িতে কাচালং কলেজে একাদশ শ্রেণির নবীনদের ওরিয়েন্টেশন সংসার, যমজ সন্তান সামলে বিজিএসে ২৪ তম ইবির শারমিন বটগাছ নিয়ে বিরোধে নারীকে মারধর, নালিতাবাড়ীতে আরিফ গ্রেপ্তার কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের এক বছরের সচিত্র প্রতিবেদন যুব উন্নয়ন কর্মকর্তার কাছে হস্তান্তর পিরোজপুরের নতুন এসপি তালেবুর রহমান, দায়িত্ব নিলেন আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি করবে সরকার ইরানকে ধ্বংসের হুমকি ‘যুদ্ধকালীন ভাষা’: ইসমাইল বাঘাই কয়েক দশক পর নাসিরনগরে সড়কের কাজ শুরু, স্বস্তিতে এলাকাবাসী নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার বাঘাইছড়িতে কাচালং কলেজে একাদশ শ্রেণির নবীনদের ওরিয়েন্টেশন সংসার, যমজ সন্তান সামলে বিজিএসে ২৪ তম ইবির শারমিন বটগাছ নিয়ে বিরোধে নারীকে মারধর, নালিতাবাড়ীতে আরিফ গ্রেপ্তার কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের এক বছরের সচিত্র প্রতিবেদন যুব উন্নয়ন কর্মকর্তার কাছে হস্তান্তর পিরোজপুরের নতুন এসপি তালেবুর রহমান, দায়িত্ব নিলেন আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি করবে সরকার ইরানকে ধ্বংসের হুমকি ‘যুদ্ধকালীন ভাষা’: ইসমাইল বাঘাই

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে রেড ক্রিসেন্ট-পৌরসভার যৌথ পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৩:১৬
শেয়ার: mail
ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে রেড ক্রিসেন্ট-পৌরসভার যৌথ পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের বিস্তার রোধে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ইউনিট এবং বাগেরহাট পৌরসভার যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি শনিবার নিয়মিতভাবে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

শনিবার (১ আগস্ট) সকালে শহরের শালতলা এলাকা থেকে শুরু হয়ে পুরাতন জেলখানা মোড় পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় ফগার মেশিনের মাধ্যমে মশার লার্ভা ধ্বংসে ওষুধ ছিটানো এবং সড়কের পাশে জমে থাকা ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করা হয়। একই সঙ্গে গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা ও বাসাবাড়িতে পরিষ্কার পানি জমে থাকা রোধে নাগরিকদের সচেতন করা হয়।

অভিযানে অংশগ্রহণ করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ইউনিটের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান টুটুল, কার্যনির্বাহী সদস্য হাদিউজ্জামান হিরো ও মো. আল-আমীন সরদার, সাবেক যুব প্রধান মো. নাইমুর রহমান, বর্তমান যুব প্রধান রাকিবুল ইসলাম, বাগেরহাট পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ইনচার্জ মোহাম্মদ লিটন ও শহিদুল ইসলামসহ রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবক ও পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা।

রেড ক্রিসেন্ট বাগেরহাট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। নিয়মিত এই যৌথ উদ্যোগ শহরের মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব ফেলবে।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটে রেড ক্রিসেন্ট-পৌরসভার যৌথ পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান

বিস্তারিত কমেন্টে