মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:৪৭:৩৪
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

ইউরোপীয় কমিশনের পিআইসি নিবন্ধন পেল কুবি, খুলল আন্তর্জাতিক গবেষণা-অর্থায়নের সুযোগ

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৯:৫১
শেয়ার: mail
ইউরোপীয় কমিশনের পিআইসি নিবন্ধন পেল কুবি, খুলল আন্তর্জাতিক গবেষণা-অর্থায়নের সুযোগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইউরোপীয় কমিশনের (ইসি) পার্টিসিপ্যান্ট আইডেন্টিফিকেশন কোড (পিআইসি) নিবন্ধন পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন বৈশ্বিক শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনমূলক কর্মসূচিতে সরাসরি আবেদন এবং অংশীদার প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হওয়ার প্রাতিষ্ঠানিক দুয়ার উন্মোচিত হলো।

শুক্রবার (৩১ জুলাই) কুবির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের আবেদনের পরিপ্রেক্ষিতে ৮৬২৮৪৪৪৮৯ নম্বরের পিআইসি কোড বরাদ্দ দিয়েছে ইউরোপীয় কমিশন। এই নিবন্ধনের ফলে ‘ইরাসমাস+’, ‘হরাইজন ইউরোপ’, ‘জিন মোনেট’-এর মতো আন্তর্জাতিক ইইউ অর্থায়িত প্রজেক্টে অংশগ্রহণের পথ সুগম হলো। একই সঙ্গে আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক অনুদান ও বৈশ্বিক গবেষণা অংশীদারত্ব সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি হবে।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক মশিউর রহমান জানান, “পিআইসি নিবন্ধনের মাধ্যমে ইউরোপীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, উন্নত প্রশিক্ষণ ও প্রকাশনার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি মিলল। এটি সরাসরি অর্থায়ন না হলেও আন্তর্জাতিক প্রজেক্টে আবেদনের জন্য অত্যাবশ্যকীয় একটি ধাপ। এখন আমাদের প্রধান লক্ষ্য হবে মানসম্মত প্রজেক্ট প্রস্তাবনা তৈরি করে বৈশ্বিক ফান্ড নিশ্চিত করা।”

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইরাসমাস+ কর্মসূচির অর্গানাইজেশন আইডি (ওআইডি: E10413895) অর্জন করেছিল। এবার পিআইসি নিবন্ধনের মধ্য দিয়ে ইউরোপীয় কমিশনের আওতাধীন অর্থায়ন কর্মসূচিতে আরও এক ধাপ এগিয়ে গেল প্রতিষ্ঠানটি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

ইউরোপীয় কমিশনের পিআইসি নিবন্ধন পেল কুবি, খুলল আন্তর্জাতিক গবেষণা-অর্থায়নের সুযোগ

বিস্তারিত কমেন্টে