মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | রাত ১:১০:৩৭

কুবিতে ইংরেজি বিভাগের সন্ধ্যাকালীন মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৭:১৬
শেয়ার: mail
কুবিতে ইংরেজি বিভাগের সন্ধ্যাকালীন মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্সের ১৮তম ইনটেকের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২ নম্বর কক্ষে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শামসুজ্জামান মিলকি। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. বনানী বিশ্বাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন, সহযোগী অধ্যাপক ড. মো. আবুল হায়াত, সহকারী অধ্যাপক শারমিন সুলতানা এবং সহকারী অধ্যাপক তারিন বিনতে ইনাম।

শুরুতে বিদায়ী শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকদের ফুল ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেন। পরবর্তীতে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন।

বিদায়ী শিক্ষার্থী তাসনীম জাহান তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, “১৮ মাসের এই চমৎকার যাত্রাটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কুবির সান্ধ্যকালীন কোর্সের মাধ্যমেই আমার পূরণ হলো, যা আমাকে আগামীর পথচলায় দারুণ অনুপ্রাণিত করবে।”

প্রধান অতিথির বক্তব্যে ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শামসুজ্জামান মিলকি বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্সগুলোতে শিক্ষার সর্বোচ্চ গুণগত পরিবেশ বজায় রেখে পাঠদান করা হয়। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কর্মজীবনে কাজে লাগাতে পারলেই শিক্ষার প্রকৃত সার্থকতা আসবে।”

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বিদায়ীদের প্রশংসার পাশাপাশি নিয়মিত শিক্ষার্থীদের মতো সান্ধ্যকালীন কোর্সের গ্র্যাজুয়েটদের জন্যও সমাবর্তনের আয়োজন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ জানান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward