মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:০১:০৫
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

মানবপাচার রোধে মালয়েশিয়ার সরকারের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের বৈঠক

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৩:৫০
শেয়ার: mail
মানবপাচার রোধে মালয়েশিয়ার সরকারের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের বৈঠক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় মানবপাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে দেশটির সরকার গঠিত মানবপাচার দমন দপ্তর ‘এটিপসম’-এর (MAPO) সঙ্গে বৈঠক করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।

গত ১৬ জুলাই অনুষ্ঠিত এ দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা। অন্যদিকে মালয়েশিয়া সরকারের প্রতিনিধিত্ব করেন এটিপসম-এর পরিচালক আসানী বিন লাদজানি।

বৈঠকে মানবপাচার ও অবৈধ অভিবাসী চোরাচালান প্রতিরোধে উভয় দেশের সমন্বিত পদক্ষেপ ও বিভিন্ন স্তরে সহযোগিতা জোরদারের ওপর বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে পাচারের শিকার ভুক্তভোগীদের—প্রধানত নারী অভিবাসীদের দ্রুত উদ্ধার, অন্তর্বর্তীকালীন নিরাপদ আশ্রয় ও সুষ্ঠু প্রত্যাবাসনের ওপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি আইনি প্রক্রিয়া জোরদার করে এসব অপরাধের মাত্রা সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে উভয় পক্ষ যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

এ ছাড়া অভিবাসীদের মধ্যে সচেতনতা বাড়াতে যৌথ কর্মসূচি বা সচেতনতামূলক উদ্যোগ গ্রহণের ব্যাপারেও আলোচনা হয়। বৈঠক শেষে উভয় প্রতিনিধিদল সমন্বিত সহযোগিতার মধ্য দিয়ে অপরাধ দমনের প্রত্যাশা ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম কাউন্সিলর সৈয়দ শরিফুল ইসলাম, কাউন্সিলর (কনস্যুলার) ফিরোজ রাব্বানী এবং ফার্স্ট সেক্রেটারি ফাল্গুনী বাগচী।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

মানবপাচার রোধে মালয়েশিয়ার সরকারের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের বৈঠক

বিস্তারিত কমেন্টে