সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:২২:২৩
শিরোনাম
● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি ● ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী ● রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ● বরিশাল পূর্বাঞ্চলে হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম শিক্ষার্থীদের ● সিমবিহীন যোগাযোগ, কাশ্মীরের জঙ্গলে নতুন নেটওয়ার্কের ব্যবহার ● দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় দেশব্যাপী সৌরবিদ্যুৎ স্থাপনে মহাপরিকল্পনা ● জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের কমিটি ঘোষণা, উপদেষ্টা এনসিপির ৫ নেতা ● কুবি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ● শিবচরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত ● ফের চালু জুনিয়র বৃত্তি, নীতিমালায় যা আছে ● নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হবে না: সিইসি

চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০:৩৭
শেয়ার: mail
চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ

হবিগঞ্জের চুনারুঘাটে প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৩০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফসী আমন ধানের বীজ ও চারা উৎপাদনের আনুষঙ্গিক উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের রোপা আমন চাষে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসিত ও উৎসাহিত করতে এ উদ্যোগ নেয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কৃষি উপকরণ ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান, চুনারুঘাট প্রেস ক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী, কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য এম এম শফিকুর রহমান জামান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৩০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে উন্নতমানের আমন ধানের বীজ প্রদান করা হয়েছে। পাশাপাশি ৪ বিঘা জমিতে বীজতলা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ঘুরে দাঁড়াতে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এই সময়োপযোগী প্রণোদনা বড় ভূমিকা রাখবে। সময়মতো এ সহায়তা পাওয়ায় স্থানীয় কৃষকরাও সন্তোষ প্রকাশ করেছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ

বিস্তারিত কমেন্টে