সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:৪৯:৩২
শিরোনাম
● নাটোরের নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ● গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ● আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল উ.কোরিয়া ● মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ইরান যুদ্ধের আগের মাত্রা ছাড়িয়েছে ● একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ● গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দম্পতির ● উচ্ছেদের পরও ফুটপাতে দোকান নিয়ে বসলে কঠোর ব্যবস্থা: আবদুস সালাম ● তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি ● ২৫–৩৫ বছর চাকরিতেও পদোন্নতি নেই ● দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু হয়েছে: গভর্নর ● নাটোরের নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ● গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ● আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল উ.কোরিয়া ● মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি ইরান যুদ্ধের আগের মাত্রা ছাড়িয়েছে ● একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ● গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দম্পতির ● উচ্ছেদের পরও ফুটপাতে দোকান নিয়ে বসলে কঠোর ব্যবস্থা: আবদুস সালাম ● তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ শতাংশের বেশি ● ২৫–৩৫ বছর চাকরিতেও পদোন্নতি নেই ● দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর সেবা চালু হয়েছে: গভর্নর

জবিতে জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকতার ভূমিকা নিয়ে সেমিনার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৬:৫৩
শেয়ার: mail
জবিতে জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকতার ভূমিকা নিয়ে সেমিনার

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনের মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই ’২৪-এ সাংবাদিকতা’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মিডিয়া ল্যাবে বিভাগের উদ্যোগে এ সেমিনার আয়োজিত হয়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। এতে মূল আলোচক বা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের হেড অব নিউজ তৌহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন জুলাই গণ-অভ্যুত্থানে আত্মদানকারী সব শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, “জুলাইয়ের মূল শিক্ষা আমাদের চিন্তায় ও মননে ধারণ করতে হবে। ভবিষ্যতে যেন দেশে কোনো স্বৈরাচার বা অন্যায়ের পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

পেশাগত সাংবাদিকতার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “সাংবাদিকতার মূল ভিত্তি হলো নৈতিকতা, তথ্য-যাচাই ও আপসহীন সত্যতা। যেকোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের নিরপেক্ষতা নিশ্চিত করা আবশ্যক।” সমাজে ভিন্নমত থাকলেও পারস্পরিক সম্মান ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, “জুলাইয়ের আত্মত্যাগ ও চেতনাকে ভিত্তি করে আমরা বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয় তথা নতুন বাংলাদেশ গড়ে তুলব।”

প্রধান আলোচক তৌহিদুল ইসলাম আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা, সংকটকালীন সংবাদ সংগ্রহের ঝুঁকি, পেশাগত নৈতিকতা এবং বস্তুনিষ্ঠতার ওপর আলোকপাত করেন। তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের সংকটময় মুহূর্তে মাঠপর্যায়ের সাংবাদিকদের অভিজ্ঞতা ভবিষ্যৎ গণমাধ্যমকর্মীদের জন্য অন্যতম প্রধান পথপ্রদর্শক। বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতাই গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারে।”

সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবির এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের (পিআরআইপি) পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম।

এছাড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে তাঁদের প্রত্যক্ষ অংশগ্রহণের দিনগুলোর অভিজ্ঞতা স্মৃতিচারণ করেন এবং স্বাধীন মিডিয়া গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

জবিতে জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকতার ভূমিকা নিয়ে সেমিনার

বিস্তারিত কমেন্টে