মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:০৪:৩৯
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

জবি রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক সম্পদ, সদস্য সচিব মাহফুজ

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১২:৫২
শেয়ার: mail
জবি রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক সম্পদ, সদস্য সচিব মাহফুজ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (জবিরিইউ) কার্যনির্বাহী কমিটির দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন ও উপদেষ্টা মণ্ডলীর সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আবু বকর সম্পদকে নতুন আহ্বায়ক এবং মাহফুজুর রহমানকে সদস্যসচিব নির্বাচিত করা হয়েছে।

এ ছাড়া আহ্বায়ক কমিটির সদস্য-১ ও সদস্য-২ হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে সৃজন সাহা এবং পলি আক্তার।

বুধবার (২৯ জুলাই) রাতে সংগঠনের কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা মণ্ডলীর যৌথ এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জবিরিইউ-এর সার্বিক সাংগঠনিক গতিশীলতা, শৃঙ্খলা এবং ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা হয়। দীর্ঘ আলোচনার পর গঠনতান্ত্রিক নিয়ম অনুসরণ করে আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে একমত প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।

দায়িত্বপ্রাপ্ত নতুন আহ্বায়ক ও সদস্যসচিবকে সংগঠনের সকল সদস্যদের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে আগামী ২০ কর্মদিবসের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ নির্বাচন পরিচালনা ও নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে। এ সময় পেশাগত নীতিমালা, স্বচ্ছতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

উপদেষ্টা মণ্ডলী ও সাধারণ সদস্যরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত আহ্বায়ক আবু বকর সম্পদ ও সদস্যসচিব মাহফুজুর রহমান বিশ্ববিদ্যালয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অক্ষুণ্ণ রেখে এবং সংগঠনের ঐক্য নিশ্চিত করে জবিরিইউ-এর কার্যক্রম আরও বেগবান করবেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

জবি রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক সম্পদ, সদস্য সচিব মাহফুজ

বিস্তারিত কমেন্টে