শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:০৬:৫২
শিরোনাম
● মোবাইলের দিকে তাকালেই চোখ জ্বালাপোড়া? যে কারণে হচ্ছে, কমানোর উপায় ● ভারতে তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮ ● সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থান পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ● ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ● পাবনায় দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ● কাচের টুকরা দিয়ে টাকার কারসাজি! শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩ ● চাটমোহরের এসিল্যান্ড ফয়সাল মাহমুদকে ফের বদলি ● শারদীয় দুর্গাপূজায় শ্রীমঙ্গল সেক্টরের ২৩৭ মণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা, মোতায়েন ৩৪ প্লাটুন ● শাহ আমানত বিমানবন্দর নিয়ে ঐতিহাসিক উদ্যোগ সরকারের ● আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে বিশৃঙ্খলা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ যবিপ্রবির ● মোবাইলের দিকে তাকালেই চোখ জ্বালাপোড়া? যে কারণে হচ্ছে, কমানোর উপায় ● ভারতে তীর্থযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৮ ● সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থান পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ● ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ● পাবনায় দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ● কাচের টুকরা দিয়ে টাকার কারসাজি! শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩ ● চাটমোহরের এসিল্যান্ড ফয়সাল মাহমুদকে ফের বদলি ● শারদীয় দুর্গাপূজায় শ্রীমঙ্গল সেক্টরের ২৩৭ মণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা, মোতায়েন ৩৪ প্লাটুন ● শাহ আমানত বিমানবন্দর নিয়ে ঐতিহাসিক উদ্যোগ সরকারের ● আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে বিশৃঙ্খলা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ যবিপ্রবির

কসবায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, দুটি ড্রেজিং মেশিন ধ্বংস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১০:৪৫
শেয়ার: mail
কসবায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, দুটি ড্রেজিং মেশিন ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি লোহার ব্রিজ সংলগ্ন নদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ব্যবহৃত দুটি ড্রেজিং মেশিন জব্দ করে অকার্যকর করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে ড্রেজার বসিয়ে নদীটি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে উপজেলা প্রশাসনের সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নদীর মাঝখান থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজিং মেশিন জব্দ ও ধ্বংস করে অকার্যকর করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ড্রেজার দিয়ে অনবরত অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ চরমভাবে ব্যাহত হচ্ছিল। একই সাথে নদীর তীরবর্তী কৃষি জমি ও বাসাবাড়িতে ভাঙনের তীব্র আশঙ্কা দেখা দিয়েছিল, যা স্থানীয়দের মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি করে। প্রশাসনের সময়োপযোগী এ পদক্ষেপকে তারা সাধুবাদ জানান এবং অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত কঠোর অভিযান অব্যাহত রাখার দাবি তোলেন।

অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির বলেন, “সরকারি সম্পদ ও নদীর প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত রয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনের তোয়াক্কা না করে অবৈধ ড্রেজিং কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, জনস্বার্থ ও নদীর নাব্যতা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সাঁড়াশি অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে এবং কসবায় অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণরূপে বন্ধ করতে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৯ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

কসবায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, দুটি ড্রেজিং মেশিন ধ্বংস

বিস্তারিত কমেন্টে