মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৫৩:৪০
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

বিহারে ছাত্র বিক্ষোভে একে-৪৭ থেকে গুলি, কনস্টেবল বরখাস্ত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:০৫
শেয়ার: mail
বিহারে ছাত্র বিক্ষোভে একে-৪৭ থেকে গুলি, কনস্টেবল বরখাস্ত

ভারতের বিহারে জাতীয় পর্যায়ের মেডিকেল ভর্তি পরীক্ষা (নীট) নিয়ে অনিয়মের অভিযোগে ডাকা ‘বিহার বন্ধ’ কর্মসূচি চলাকালে ছাত্র বিক্ষোভে একে-৪৭ রাইফেল থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজ্যসভার সদস্য মনোজ কুমার ঝা সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা (পিআইএল) দায়ের করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নীল রঙের হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরা কনস্টেবল অভিষেক প্যাটেল বিক্ষোভকারীদের দিকে ছুটে গিয়ে একে-৪৭ রাইফেল থেকে অন্তত একটি গুলি ছোড়েন। তবে বিভিন্ন সূত্রের দাবি, ঘটনাস্থলে মোট চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়েছিল, যদিও ভাইরাল ভিডিওতে একটি গুলির দৃশ্যই স্পষ্টভাবে দেখা যায়।

ভিডিওতে আরও দেখা যায়, গুলি ছোড়ার পর ওই কনস্টেবল সহকর্মীদের সামনে এগিয়ে আসার নির্দেশ দেন। পরে আরেক পুলিশ সদস্যকে মাটিতে পড়ে থাকা একটি বস্তু তুলে বিক্ষোভকারীদের দিকে ছুড়ে মারতেও দেখা যায়।

নীট পরীক্ষায় প্রশ্নপত্রে অনিয়মের অভিযোগে ছাত্র সংগঠনগুলোর ডাকা রাজ্যব্যাপী ‘বিহার বন্ধ’ কর্মসূচিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয় এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।

এদিকে সিওয়ান জেলার পুলিশ সুপার জানান, ভাইরাল ভিডিও সামনে আসার পর জেলা গোয়েন্দা শাখায় কর্মরত কনস্টেবল অভিষেক প্যাটেলকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।

তবে গণমাধ্যমে তিনজন আহত হওয়ার খবর প্রকাশিত হলেও পুলিশ সুপারের দাবি, পুলিশের গুলিতে কেউ আহত হননি। তিনি জানান, কী পরিস্থিতিতে ওই কনস্টেবল একে-৪৭ থেকে গুলি চালিয়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সাথে তিনি জানান, বিক্ষোভ মোকাবিলায় কোনো অবস্থাতেই গুলি না চালানোর স্পষ্ট নির্দেশ ছিল।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

বিহারে ছাত্র বিক্ষোভে একে-৪৭ থেকে গুলি, কনস্টেবল বরখাস্ত

বিস্তারিত কমেন্টে