চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার ২৭ জুলাই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগের বছরগুলোর মতো এবারও তিনটি পদ্ধতিতে ফলাফল জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
যেভাবে ফল দেখবেন:
ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখার পদ্ধতি:
শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট (educationboardresults.gov.bd)-এ প্রবেশ করে Examination অপশন থেকে SSC/Dakhil বেছে নিতে হবে। Year অপশন থেকে পরীক্ষার বছর নির্বাচন করে নির্দিষ্ট বোর্ড সিলেক্ট করতে হবে এবং রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখতে হবে। শেষে সিকিউরিটি ক্যাপচা (যেমন: ৩+৫ = ৮) পূরণ করে Submit বাটনে ক্লিক করলেই ফল দেখা যাবে।
এসএমএস পদ্ধতি:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬২২২ (16222) নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ: SSC DHA ROLL YEAR)। ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ড:
মাদ্রাসা শিক্ষার্থীদের ফলের জন্য আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। প্রিরেজিস্ট্রেশনের পদ্ধতি হলো— Dakhil<>Board Name [First 3 Letters]<>Roll<>Year টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য— Dakhil MAD 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফলাফল প্রকাশের সাথে সাথেই প্রিরেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।
কারিগরি শিক্ষা বোর্ড:
এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে SSC<>Board Name [First 3 Letters]<>Roll<>Year টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC TEC 123456 2026 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট দেখার পদ্ধতি:
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর প্রদান করলে উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের পুরো রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
kalprakash.com/IM