বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:১৯:৫৭
শিরোনাম
কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের এক বছরের সচিত্র প্রতিবেদন যুব উন্নয়ন কর্মকর্তার কাছে হস্তান্তর পিরোজপুরের নতুন এসপি তালেবুর রহমান, দায়িত্ব নিলেন আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি করবে সরকার ইরানকে ধ্বংসের হুমকি ‘যুদ্ধকালীন ভাষা’: ইসমাইল বাঘাই গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ গতানুগতিক ছক ভেঙে ভিন্ন চরিত্রে মধুমিতা সরকার সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের প্রতি পুলিশের সতর্কবার্তা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের এক বছরের সচিত্র প্রতিবেদন যুব উন্নয়ন কর্মকর্তার কাছে হস্তান্তর পিরোজপুরের নতুন এসপি তালেবুর রহমান, দায়িত্ব নিলেন আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি করবে সরকার ইরানকে ধ্বংসের হুমকি ‘যুদ্ধকালীন ভাষা’: ইসমাইল বাঘাই গ্রেডভেদে বিজিবি সদস্যদের সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ গতানুগতিক ছক ভেঙে ভিন্ন চরিত্রে মধুমিতা সরকার সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের প্রতি পুলিশের সতর্কবার্তা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

নবরূপে যাত্রা শুরু করল বাগেরহাট রেড ক্রিসেন্টের কনফারেন্স রুম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৪:২১
শেয়ার: mail
নবরূপে যাত্রা শুরু করল বাগেরহাট রেড ক্রিসেন্টের কনফারেন্স রুম

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সাংগঠনিক কার্যক্রমকে আরও কার্যকর ও সময়োপযোগী করার লক্ষ্যে আধুনিকায়ন করা কনফারেন্স কাম এক্সিকিউটিভ রুমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৭ জুলাই আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে রুমটির উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।

অনুষ্ঠানে জানানো হয়, জেলা প্রশাসকের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় এবং ইউনিটের সেক্রেটারি মো. মাহবুবুর রহমান টুটুলের সার্বিক তত্ত্বাবধানে রুমটির আধুনিকায়ন সম্পন্ন হয়েছে। এর বাস্তবায়নে দায়িত্ব পালন করে বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী পরিষদ।

অনুষ্ঠানে কার্যনির্বাহী সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইএফআরসির প্রতিনিধিদল, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাসহ যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, উন্নত প্রযুক্তি ও আধুনিক সুবিধাসম্পন্ন এই রুমটি শুধু সভা-সেমিনারের জন্যই নয়; বরং দুর্যোগ মোকাবিলা, জরুরি সমন্বয়, প্রশিক্ষণ কর্মশালা এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সেবাগ্রহীতারা অধিকতর সুফল পাবেন।

পরে অতিথিরা রুমটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এর আধুনিক নকশা, প্রযুক্তিগত সুবিধা ও কর্মবান্ধব পরিবেশের প্রশংসা করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

নবরূপে যাত্রা শুরু করল বাগেরহাট রেড ক্রিসেন্টের কনফারেন্স রুম

বিস্তারিত কমেন্টে