মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | সকাল ৯:৪০:৪৮

রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে অগ্রগতি, প্রকল্প এলাকা ঘুরে দেখলেন চীনা কোম্পানির প্রতিনিধি

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৫:৩০
শেয়ার: mail
রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে অগ্রগতি, প্রকল্প এলাকা ঘুরে দেখলেন চীনা কোম্পানির প্রতিনিধি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত রামপালের খানজাহান আলী বিমানবন্দর প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা যাচাই করতে শনিবার বিকেলে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন একটি চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধি।

পরিদর্শনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, খুলনা কেডিএর প্রশাসক ও বিএনপি নেতা অ্যাডভোকেট শফিকুল আলম মনা, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, চীনা প্রতিনিধি মি. পিটার এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রায় ৩০ বছর আগে বিমানবন্দর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং প্রাথমিক জমি অধিগ্রহণের মাধ্যমে প্রকল্পটির যাত্রা শুরু হয়। পরে প্রকল্প সম্প্রসারণের লক্ষ্যে আরও বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ, সীমানা প্রাচীর নির্মাণ এবং ভূমি ভরাটের কিছু কাজ সম্পন্ন হলেও বিনিয়োগকারী প্রতিষ্ঠান না পাওয়ায় নির্মাণকাজ দীর্ঘদিন ধরে স্থবির রয়েছে।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, খানজাহান আলী বিমানবন্দর বাস্তবায়িত হলে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি রপ্তানি-আমদানি কার্যক্রম, শিল্প বিনিয়োগ, ব্লু ইকোনমি, অর্থনৈতিক অঞ্চল এবং সুন্দরবনভিত্তিক পর্যটনের বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলে এ অঞ্চলের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

চীনা প্রতিনিধি মি. পিটার প্রকল্প এলাকা পরিদর্শন শেষে বলেন, স্থানটি পরিদর্শন করে তারা সন্তুষ্ট। সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে আলোচনা শেষে প্রকল্পের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এ বিষয়ে তাদের আগ্রহ রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward