সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৮:২৪
শিরোনাম
● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন ● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন

পাবনায় ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে পরিচালনার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৪:১৩
শেয়ার: mail
পাবনায় ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে পরিচালনার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন

পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মস্থানের শূন্য দশমিক ১৫ একর জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন এলাকাবাসী।

বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তারা আবেদনপত্র জমা দেন। এ সময় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান আবেদনপত্র গ্রহণ করেন।

এর আগে একই সময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একটি র‌্যালি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন আফজাল হোসেন, মান্নান মালিথা ও আবুল কালাম।

বক্তারা বলেন, পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করে আসছে। এ প্রতিষ্ঠানের কার্যক্রম ধর্ম-বর্ণ নির্বিশেষে স্থানীয় জনগণের কাছে শ্রদ্ধা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে। পাশাপাশি এর সেবামূলক কর্মকাণ্ডে বহু মানুষ উপকৃত হচ্ছেন।

তারা অভিযোগ করেন, সম্প্রতি কিছু বহিরাগত ব্যক্তি এবং একটি ভারতীয় সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের নিয়মিত ধর্মীয় কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি এবং ঠাকুরের জন্মস্থান দখলের পাঁয়তারা করছেন।

বক্তারা আরও দাবি করেন, ভারতীয় সংগঠনের আইনবিরোধী কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গকে দেওয়া ঠাকুরের জন্মস্থানের শূন্য দশমিক ১৫ একর জমি হস্তান্তর ও নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন।

সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর আবেদনপত্র জমা দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান আবেদনপত্র গ্রহণ করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান বলেন, জেলা প্রশাসক অনুপস্থিত থাকায় তার পক্ষে আমি আবেদনটি গ্রহণ করেছি। আবেদনটি যেহেতু প্রধানমন্ত্রীর বরাবর, তাই জেলা প্রশাসক ফিরে এলে তার নির্দেশনা অনুযায়ী এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হবে। পরবর্তীতে সেখান থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২২ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

পাবনায় ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে পরিচালনার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন

বিস্তারিত কমেন্টে