মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:০৫:৪০
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

দাউদকান্দির প্রকৌশলী জাহিদুল ইসলামের বদলি কার্যকর না হওয়ায় নানা প্রশ্ন

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ২:০৪
শেয়ার: mail
দাউদকান্দির প্রকৌশলী জাহিদুল ইসলামের বদলি কার্যকর না হওয়ায় নানা প্রশ্ন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলামের বদলির আদেশ কার্যকর না হওয়াকে কেন্দ্র করে নানা প্রশ্ন ও অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, স্থানীয় এক সংসদ সদস্যের ছেলের তদবিরে তাঁর বদলির আদেশ স্থগিত হয়েছে। তবে এ অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, কক্সবাজারে বদলির আদেশ জারির পরও তিনি দাউদকান্দিতেই দায়িত্ব পালন করছেন। সূত্রটির আরও দাবি, আর্থিক লেনদেনের মাধ্যমে স্থানীয় এক সংসদ সদস্যের ছেলের তদবিরে এ বদলি কার্যকর হয়নি। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রামাণ্য তথ্য উপস্থাপন করা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করেন, জাহিদুল ইসলাম বিভিন্ন সময় রাজনৈতিক প্রভাব ব্যবহার করেছেন। তাঁদের দাবি, তাঁর আগের কর্মস্থল কুমিল্লার লালমাই উপজেলাতেও তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করেছেন। তবে এসব অভিযোগেরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে প্রকৌশলী জাহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে এখানে দায়িত্ব পালনের উপযোগী মনে করেছেন বলেই রেখেছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারাই আরও ভালো বলতে পারবেন।

এ বিষয়ে জানতে কুমিল্লা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মফিজ উদ্দিনকে একাধিকবার ফোন ও হোয়াটসঅ্যাপে কল করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরের কিছু কর্মকর্তা, স্থানীয় বাসিন্দা ও ঠিকাদারদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে বলে অভিযোগ রয়েছে। তাঁদের প্রশ্ন, সরকারি বদলির আদেশ জারির পরও কীভাবে একজন কর্মকর্তা আগের কর্মস্থলে দায়িত্ব পালন করছেন। অভিযোগগুলো সত্য হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

দাউদকান্দির প্রকৌশলী জাহিদুল ইসলামের বদলি কার্যকর না হওয়ায় নানা প্রশ্ন

বিস্তারিত কমেন্টে