শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:১৩:১৯
শিরোনাম
ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি

মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে ৬ মাসে আটক ৬৪১ অবৈধ অভিবাসী

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১০:৪৩
শেয়ার: mail
মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে ৬ মাসে আটক ৬৪১ অবৈধ অভিবাসী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চলতি বছরের প্রথম ছয় মাসে মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ৬৪১ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির জেনারেল অপারেশনস ফোর্সের (জিওএফ) সাউথইস্ট ব্রিগেড।

রোববার (১৯ জুলাই) বার্নামার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, অপ তারিং ওয়াওয়াসান কেলান্তান অভিযানের আওতায় জানুয়ারি থেকে জুন পর্যন্ত এসব অভিবাসীকে আটক করা হয়।

জিওএফ সাউথইস্ট ব্রিগেডের কমান্ডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার (এসএসি) আহমাদ রাদজি হুসেইন জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৫০৭ জন পুরুষ এবং ১৩৪ জন নারী রয়েছেন। তাঁরা ১০টি দেশের নাগরিক।

আটকদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন মিয়ানমারের নাগরিক। তাঁদের সংখ্যা ৪২৮ জন। এর মধ্যে ৩২২ জন পুরুষ এবং ১০৬ জন নারী।

এ ছাড়া আটক হয়েছেন ৭৩ জন বাংলাদেশি, ৩৯ জন ইন্দোনেশীয়, ৩৮ জন থাই, ২১ জন চীনা, ১৯ জন ভারতীয়, ১৬ জন নেপালি, চারজন ভিয়েতনামি, দুজন পাকিস্তানি এবং একজন নাইজেরীয় নাগরিক।

আহমাদ রাদজি হুসেইন বলেন, সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ প্রবেশপথ দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনার ফলেই এই সাফল্য এসেছে।

তিনি জানান, মানবপাচারকারী চক্রগুলো সাধারণত দুই থেকে তিনজনের ছোট ছোট দলে অভিবাসীদের সীমান্ত পার করার চেষ্টা করে। তবে জিওএফ সদস্যদের সতর্ক নজরদারির কারণে তাদের গতিবিধি শনাক্ত করা সম্ভব হচ্ছে।

তিনি আরও জানান, দায়িত্বে থাকা সদস্যরা সন্দেহভাজন ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে আটক করে প্রয়োজনীয় তদন্ত পরিচালনা করেন। ছোট ছোট দলে চলাচল করলেও তাদের উপস্থিতি শনাক্ত করা সম্ভব হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে ৬ মাসে আটক ৬৪১ অবৈধ অভিবাসী

বিস্তারিত কমেন্টে