মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:১০:৪৩
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

নেশার টাকার জন্য ভাগ্নের সাইকেল চুরি, মামা গ্রেপ্তার

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১১:২৪
শেয়ার: mail
নেশার টাকার জন্য ভাগ্নের সাইকেল চুরি, মামা গ্রেপ্তার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে নেশার টাকা জোগাড় করতে ভাগ্নের শখের সাইকেল চুরির অভিযোগে তার মামা জাহাঙ্গীর হোসেন ওরফে কালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনার ঈশ্বরদী থেকে ২২ হাজার টাকা মূল্যের চুরি হওয়া সাইকেলটি উদ্ধার করা হয়।

উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া আবেদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (১৮ জুলাই) অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (১৯ জুলাই) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

লালপুর থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া আবেদ মোড় এলাকার বাসিন্দা মরিয়ম খাতুনের বাড়িতে গত শুক্রবার (১৭ জুলাই) বেড়াতে আসেন তাঁর ভাই জাহাঙ্গীর হোসেন। রাতের কোনো এক সময় তিনি মরিয়ম খাতুনের ছেলের শখের সাইকেলটি চুরি করে নিয়ে যান।

পরদিন শনিবার (১৮ জুলাই) মরিয়ম খাতুন জানতে পারেন, তাঁর ভাই মাদক কেনার টাকা জোগাড়ের জন্য সাইকেলটি পাবনার ঈশ্বরদীতে বিক্রি করে দিয়েছেন। এ ঘটনায় তিনি শনিবার রাতেই লালপুর থানায় ভাই জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঈশ্বরদী শহরের একটি বাসা থেকে চুরি হওয়া সাইকেলটি উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল হাই জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর হোসেন ওরফে কালু স্বীকার করেছেন, নেশার টাকা জোগাড় করতেই তিনি আপন ভাগ্নের সাইকেলটি চুরি করেছিলেন এবং ঈশ্বরদীতে বিক্রির চেষ্টা করছিলেন।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া সাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিকে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৯ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

নেশার টাকার জন্য ভাগ্নের সাইকেল চুরি, মামা গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে