বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:১৫:২৫
শিরোনাম
● বিজেপি-সমর্থক পরিবারের হয়েও নেহা এখন আন্দোলনের অন্যতম মুখ ● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর ● হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য আজ ● পূজায় কারা পাচ্ছেন ছুটি, কারা পাচ্ছেন না ● এডেন বিমানবন্দরের রানওয়ের কাছে ক্ষেপণাস্ত্র হামলা ● দুই দফা ইনজেকশনেও ব্যর্থ মৃত্যুদণ্ড, ছয় দিন পর কথা বলছেন ক্রিস্টা পাইক ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● প্রাথমিকে শিক্ষক পদে যোগ দেননি ১,৪৭১ জন, আসছে নতুন বিজ্ঞপ্তি ● স্বামী স্ত্রীকে দেনমোহর না দিলে ক্ষতিপূরণের বিষয়ে যে রায় দিলেন হাইকোর্ট ● রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ফের কঠোর ডিএনসিসি ● বিজেপি-সমর্থক পরিবারের হয়েও নেহা এখন আন্দোলনের অন্যতম মুখ ● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর ● হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য আজ ● পূজায় কারা পাচ্ছেন ছুটি, কারা পাচ্ছেন না ● এডেন বিমানবন্দরের রানওয়ের কাছে ক্ষেপণাস্ত্র হামলা ● দুই দফা ইনজেকশনেও ব্যর্থ মৃত্যুদণ্ড, ছয় দিন পর কথা বলছেন ক্রিস্টা পাইক ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● প্রাথমিকে শিক্ষক পদে যোগ দেননি ১,৪৭১ জন, আসছে নতুন বিজ্ঞপ্তি ● স্বামী স্ত্রীকে দেনমোহর না দিলে ক্ষতিপূরণের বিষয়ে যে রায় দিলেন হাইকোর্ট ● রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ফের কঠোর ডিএনসিসি

ভারতীয় সেই নারী রেশমাকে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলায় পুলিশে সোপর্দ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১১:০৭
শেয়ার: mail
ভারতীয় সেই নারী রেশমাকে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলায় পুলিশে সোপর্দ

বেনাপোলে আসা ভারতীয় নারী রেশমা বিবি ও তাঁর শিশুসন্তানকে অবৈধ অনুপ্রবেশ আইনের মামলায় পুলিশের কাছে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে বিজিবি সদস্যরা তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করে বলে নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন।

ওসি জানান, ওই নারী ও তাঁর শিশুসন্তান রাতে পুলিশের হেফাজতে ছিলেন। রোববার সকালে তাঁদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বিভিন্ন পত্রিকা, টেলিভিশন চ্যানেল ও অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে বিজিবি পদক্ষেপ নেয়। স্থানীয়দের ধারণা, এর মাধ্যমে বৈধ প্রক্রিয়ায় রেশমা বিবি ও তাঁর শিশুসন্তানের নিজ দেশে ফেরার পথ তৈরি হতে পারে।

রেশমা বিবির দাবি, তিনি ভারতের নাগরিক। তাঁর বাড়ি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পাকুর জেলার মহেশপুর থানার খাগড়া গ্রামে। তাঁর স্বামীর নাম রাজু শেখ এবং পিতার নাম বুলু শেখ। তাঁর দুই সন্তান ও স্বামী ভারতে অবস্থান করছেন।

তিনি জানান, মুম্বাইয়ের একটি কারখানায় কাজ করার সময় ভারতীয় পুলিশ তাঁকে এবং আরও কয়েকজনকে আটক করে। বারবার নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিলেও পুলিশ তা আমলে নেয়নি। পরে তাঁকে অন্যদের সঙ্গে বিমানে কলকাতায় নেওয়া হয়। সেখান থেকে গভীর রাতে চট্টগ্রাম বিভাগের একটি সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

বাংলাদেশে তাঁর কোনো আত্মীয়-স্বজন বা পরিচিত না থাকায় তিনি বিপাকে পড়েন। পরে স্থানীয় পথচারীরা তাঁকে সহায়তা করে বাসে তুলে বেনাপোলে পাঠিয়ে দেন।

উল্লেখ্য, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশইন প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, শুধু ভারতে দীর্ঘদিন ধরে অবস্থানরত বাংলাদেশি নাগরিকই নন, ভারতীয় নাগরিকদেরও বাংলাদেশি পরিচয় দিয়ে জোরপূর্বক সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হয়েছে। রেশমা বিবি ও তাঁর শিশুসন্তানও এমন ঘটনার শিকার বলে দাবি করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

ভারতীয় সেই নারী রেশমাকে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলায় পুলিশে সোপর্দ

বিস্তারিত কমেন্টে