মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৪৩:৫১
শিরোনাম
● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● পলাশবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ● শিবচরে সাবলের আঘাতে বাবা গুরুতর আহত, অভিযুক্ত ছেলে ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার ● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● পলাশবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ● শিবচরে সাবলের আঘাতে বাবা গুরুতর আহত, অভিযুক্ত ছেলে ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

লোকালয়ে অজগরের হানা, উদ্ধার করে সুন্দরবনের গভীরে অবমুক্ত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:৩২
শেয়ার: mail
লোকালয়ে অজগরের হানা, উদ্ধার করে সুন্দরবনের গভীরে অবমুক্ত

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জসংলগ্ন এলাকায় লোকালয়ে ঢুকে পড়া একটি অজগর সাপ উদ্ধার করে পুনরায় সুন্দরবনের গভীরে অবমুক্ত করেছে বন বিভাগ। প্রায় ৬ ফুট দৈর্ঘ্যের সাপটি জনবসতিতে দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বন বিভাগের দ্রুত অভিযানে অজগরটিকে নিরাপদে উদ্ধার করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কার্যালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৭ জুলাই) দুপুরে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া গ্রামে স্থানীয়রা একটি বড় অজগর দেখতে পান। বিষয়টি সঙ্গে সঙ্গে শরণখোলা রেঞ্জের বগী ফরেস্ট স্টেশনকে জানানো হলে ডেপুটি রেঞ্জার কাজী তামিল রসুলের নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে।

পরে উদ্ধার হওয়া অজগরটি বগী ফরেস্ট স্টেশনে নিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণ করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় সাপটি সুস্থ থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী একই দিন সুন্দরবনের গভীর বনে অবমুক্ত করা হয়।

বন বিভাগের কর্মকর্তারা জানান, বর্ষা মৌসুমে নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি, খাদ্যের সন্ধান কিংবা বিচরণপথ পরিবর্তনের কারণে অনেক সময় বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করে। তবে এ ধরনের পরিস্থিতিতে প্রাণীটিকে আঘাত না করে দ্রুত বন বিভাগকে খবর দিলে নিরাপদে উদ্ধার করা সম্ভব।

শরণখোলা রেঞ্জের বগী ফরেস্ট স্টেশনের ডেপুটি রেঞ্জার কাজী তামিল রসুল বলেন, উদ্ধার হওয়া অজগরটি সম্পূর্ণ সুস্থ ছিল। তাই বিলম্ব না করে সেটিকে তার স্বাভাবিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বন বিভাগ নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি স্থানীয়দের সচেতন করতে কাজ করছে, যাতে মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে কোনো সংঘাতের সৃষ্টি না হয়।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, সুন্দরবনসংলগ্ন এলাকায় মাঝেমধ্যে সাপ, হরিণ ও বানরসহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। তাদের মতে, বনাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং বন্যপ্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত করা গেলে এ ধরনের ঘটনা অনেকাংশে কমে আসবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

লোকালয়ে অজগরের হানা, উদ্ধার করে সুন্দরবনের গভীরে অবমুক্ত

বিস্তারিত কমেন্টে