মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:৩৩:০৯
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

গ্রিন কার্ডে নতুন শর্ত বিবেচনায় ট্রাম্প প্রশাসন, লাগতে পারে জামানত

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৬:৫৯
শেয়ার: mail
গ্রিন কার্ডে নতুন শর্ত বিবেচনায় ট্রাম্প প্রশাসন, লাগতে পারে জামানত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেতে আবেদনকারীদের জন্য নতুন আর্থিক শর্ত আরোপের বিষয়টি বিবেচনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। প্রস্তাব অনুযায়ী, গ্রিন কার্ডের আবেদনকারীদের কাছ থেকে সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত আগাম জামানত নেওয়া হতে পারে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বিদেশ থেকে স্থায়ী অভিবাসী ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে এ ধরনের জামানত ব্যবস্থার বিষয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, জামানতের পরিমাণ আবেদনকারীর পরিস্থিতি অনুযায়ী ভিন্ন হতে পারে।

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে নির্দিষ্ট অঙ্কের অর্থ জমা দিতে হবে। পরবর্তীতে তারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে ওই অর্থ ফেরত পাওয়ার সুযোগ থাকতে পারে। তবে নাগরিকত্ব পেতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই জামানত ব্যবস্থা এক ধরনের আর্থিক নিরাপত্তা হিসেবে কাজ করবে। কোনো অভিবাসী যুক্তরাষ্ট্রে গিয়ে নিজের খরচ বহনে ব্যর্থ হলে সরকারের ওপর অতিরিক্ত চাপ না পড়ে, সে লক্ষ্যেই এ পরিকল্পনা নেওয়া হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এ নীতি চালু করা হতে পারে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিশ্লেষকদের মতে, ১ লাখ ডলারের মতো বড় অঙ্কের জামানত বিশেষ করে স্বল্প ও নিম্ন আয়ের দেশের আবেদনকারীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

গ্রিন কার্ডে নতুন শর্ত বিবেচনায় ট্রাম্প প্রশাসন, লাগতে পারে জামানত

বিস্তারিত কমেন্টে