মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:০৪:৩২
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

নকল ডারবি সিগারেট মামলার প্রধান আসামি সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১২:৩৮
শেয়ার: mail
নকল ডারবি সিগারেট মামলার প্রধান আসামি সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে নকল ডারবি সিগারেট উৎপাদন ও বিপণনের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি এবং পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বদরুল আলম ভদ্দরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) দুপুরে বাগেরহাট শহরের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বদরুল আলম ভদ্দর মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজের মালিক। গত ১৪ জুন তার প্রতিষ্ঠানের আশপাশ থেকে বিপুল পরিমাণ নকল ডারবি সিগারেট এবং সিগারেট তৈরির বিভিন্ন কাঁচামাল উদ্ধার করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ছিলেন তিনি।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের সময় প্রায় ১ লাখ ৪৩ হাজার নকল ডারবি সিগারেট, মোড়ক, ফিল্টার, তামাকসহ উৎপাদনকাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানের পর থেকেই কারখানায় তালা ঝুলিয়ে বদরুল আলম আত্মগোপনে চলে যান।

এ ঘটনায় ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানির লিগ্যাল অফিসার মর্তুজা রেজা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। মামলায় বদরুল আলম ভদ্দর, কারখানার ম্যানেজার মনির বয়াতি এবং মজিবর শেখকে আসামি করা হয়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

নকল ডারবি সিগারেট মামলার প্রধান আসামি সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

বিস্তারিত কমেন্টে