রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:২৫:৩৯

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে রুহিয়া ব্যারিস্টার জমির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের শোক

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৭:৫০
শেয়ার: mail
সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে রুহিয়া ব্যারিস্টার জমির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের শোক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও দেশবরেণ্য আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলার ঐতিহ্যবাহী ব্যারিস্টার জমির উদ্দীন উচ্চ বিদ্যালয় পরিবার।

বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠানো এক যৌথ শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

শোকবার্তায় বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ শামসুজ্জামান দুলাল বলেন, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার শুধু একজন বরেণ্য রাজনীতিবিদ ও প্রজ্ঞাবান আইনজীবীই ছিলেন না, তিনি ছিলেন পিছিয়ে পড়া জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার একজন নিবেদিতপ্রাণ স্বপ্নদ্রষ্টা। তাঁর হাত ধরে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠ আজ হাজারো শিক্ষার্থীর জ্ঞান অর্জনের আলোকবর্তিকা। তাঁর সততা, আদর্শ এবং শিক্ষা বিস্তারে অবদান আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে।

শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মতো একজন প্রথিতযশা রাষ্ট্রনায়ক ও সমাজসেবকের মৃত্যুতে দেশ একজন অভিভাবককে হারাল। শিক্ষা ও সমাজ উন্নয়নে তাঁর ঐতিহাসিক অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। তাঁর কর্ম ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়, তিনি যেন মরহুমের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১২ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে রুহিয়া ব্যারিস্টার জমির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের শোক

বিস্তারিত কমেন্টে