শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:২১:০৯
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টা, জনতার হাতে আটক ২ যুবক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১১:২০
শেয়ার: mail
মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টা, জনতার হাতে আটক ২ যুবক

নরসিংদীর মনোহরদীতে এক শিশুকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে জোরপূর্বক অপহরণের চেষ্টার সময় জনতার হাতে দুই যুবক আটক হয়েছেন। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক দুই যুবকের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ফারহান (৮) নামের এক শিশু মনোহরদীর হেতিমদি বাইপাস সড়কের পাশ দিয়ে একা হেঁটে যাচ্ছিল। এ সময় দুই যুবক তাকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করে। শিশুটির আর্তচিৎকার শুনে অদূরে মাছ শিকাররত তার দুই মামাসহ স্থানীয়রা এগিয়ে এসে ফারহানকে উদ্ধার করেন এবং দুই যুবককে আটক করেন। পরে গণপিটুনি দিয়ে তাদের মনোহরদী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শিশু ফারহানের বাবার নাম তোফাজ্জল হোসেন। তারা মনোহরদী সরকারি কলেজ-সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করেন। উপজেলার মাছিমপুর গ্রামে মামার বাড়িতে যাওয়ার পথে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সে অপহরণের চেষ্টার শিকার হয়।

আটক দুই যুবক হলেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর গ্রামের হাশিম উদ্দিনের ছেলে রফিক (২৫) এবং একই গ্রামের মোখলেছের ছেলে জজ মিয়া (২৩)।

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা জানান, অপহরণের চেষ্টার অভিযোগে জনতা দুই ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছে। তারা বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছেন। বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

মনোহরদীতে শিশুকে অপহরণের চেষ্টা, জনতার হাতে আটক ২ যুবক

বিস্তারিত কমেন্টে