সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:১৮:৫১

যুদ্ধবিরতি শেষ, ইরানের সঙ্গে আর চুক্তি চাই না: ট্রাম্প

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:০৩
শেয়ার: mail
যুদ্ধবিরতি শেষ, ইরানের সঙ্গে আর চুক্তি চাই না: ট্রাম্প

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনে স্বাক্ষরিত অন্তর্বর্তী সমঝোতা কার্যত শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, তেহরানের সঙ্গে আর কোনো আলোচনায় যেতে চান না।

বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমার মতে, বিষয়টি শেষ। আমি আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। তাদের সঙ্গে কাজ করা শুধু সময়ের অপচয়।”

এর আগে মঙ্গলবার রাতে হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকারে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে বিমান হামলা চালায়। একই সঙ্গে ইরানের তেল বিক্রির জন্য দেওয়া সাময়িক লাইসেন্সও বাতিল করা হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তাদের বাহিনী অত্যন্ত নির্ভুল হামলায় ইরানের ৮০টির বেশি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক অবকাঠামো ও কৌশলগত স্থাপনা।

এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তেহরান জানিয়েছে, মার্কিন হামলার প্রতিক্রিয়াতেই এই পাল্টা অভিযান পরিচালনা করা হয়েছে।

সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার ফলে যুক্তরাষ্ট্র-ইরানের ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৮ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

যুদ্ধবিরতি শেষ, ইরানের সঙ্গে আর চুক্তি চাই না: ট্রাম্প

বিস্তারিত কমেন্টে