বাংলাদেশ ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

গোপালগঞ্জবাসীদের জন্য সুখবর, চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে যাত্রীসেবা আরও সহজ ও দ্রুত করতে আগামী ১০ আগস্ট থেকে ‘অভিযাত্রী কমিউটার’ নামে নতুন একটি কমিউটার ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে। নতুন এই সেবা চালুর ফলে গোপালগঞ্জসহ রুটের বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত আরও সুবিধাজনক হবে।

বাংলাদেশ রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম), রাজশাহীর কার্যালয় থেকে ৭ জুলাই জারি করা এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, ১৩৬ নম্বর অভিযাত্রী কমিউটার প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ পৌঁছাবে। ফিরতি ১৩৫ নম্বর ট্রেন গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ঢাকা থেকে গোপালগঞ্জগামী ট্রেনটি কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, শিকারপুর, ভাঙ্গা জংশন ও নগরকান্দা স্টেশনে যাত্রাবিরতি করবে। অপরদিকে গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনটি মহেশপুর, কাশিয়ানী জংশনসহ নির্ধারিত স্টেশনগুলোতে থামবে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ট্রেনটি ১৮৮ কিলোমিটার পথ অতিক্রম করবে এবং প্রতি শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে। ট্রেনটি জয়দেবপুর কমিউটারের আট কোচবিশিষ্ট রেক দিয়ে পরিচালিত হবে। এছাড়া রেকের বেইজ, ওয়াটারিং ও ক্লিনিংয়ের কাজ ঢাকাতেই সম্পন্ন করা হবে।

জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ

গোপালগঞ্জবাসীদের জন্য সুখবর, চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

প্রকাশিত: ০৫:৫৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬