শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:৫৪:১৭

সাবেক এমপির স্ত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কারাগারে

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:৫১
শেয়ার: mail
সাবেক এমপির স্ত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কারাগারে

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তার স্ত্রী, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর কাজী মৌসুমীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

একই মামলায় পঞ্চগড় সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমিনকেও কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ভারপ্রাপ্ত জেলা জজ মাহাবুব আলী মুয়াদের আদালত এ আদেশ দেন। আদেশ ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত বছর আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ায় নিজ বাসভবনে কেক কাটার আয়োজন করেন কাজী মৌসুমী। এ ঘটনাকে কেন্দ্র করে গত ২১ জুলাই ২০২৫ পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) মানিক মিয়া বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর অধীনে ৪৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় সোমবার দুই আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন। পরে কাজী মৌসুমী ও নিলুফার ইয়াসমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আদালতের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৯ জুন ২০২৬ | Globe kalprakash.com

সাবেক এমপির স্ত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কারাগারে

বিস্তারিত কমেন্টে