বাংলাদেশ ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

২৫ পিস ইয়াবাসহ আটক ২

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (২৭ জুন) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানাধীন ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর হাজির উদ্দিনপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুইজনকে আটক করে তাদের কাছ থেকে ২৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মাধবপুর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে মো. মতিউর রহমান ওরফে বুদু (৩৫) এবং একই গ্রামের মৃত আমিনুল হকের ছেলে মো. দেলোয়ার হোসেন (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেনের বসতবাড়ির গোয়ালঘরের সামনের উঠানে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুহিয়া থানায় একটি নিয়মিত মামলা (মামলা নং-১২/৫০, তারিখ: ২৮ জুন ২০২৬) দায়ের করা হয়েছে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামাল বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

রবিবার, ২৮ জুন ২০২৬
২৫ পিস ইয়াবাসহ আটক ২
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

২৫ পিস ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ০২:০৮:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬