মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:১৬:১৫
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

চীনা বিনিয়োগকারীদের ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:০৯
শেয়ার: mail
চীনা বিনিয়োগকারীদের ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

চীনা বিনিয়োগকারীদের আগামী ১৮ মাসের মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় প্রথম শিল্পকারখানা চালুর চ্যালেঞ্জ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। চীনা ব্যবসায়ীরা এ চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বলেও তিনি জানান।

শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালয়েশিয়া ও চীন সফর নিয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

আশিক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরের সময় মোংলায় একটি বিশেষায়িত চীনা অর্থনৈতিক অঞ্চল এবং চট্টগ্রামের আনোয়ারায় আরেকটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি হয়েছে। পাশাপাশি বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে চীন আগ্রহ প্রকাশ করেছে।

ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অন্য একটি বৈঠক স্থগিত রেখে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন, যা দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বকে তুলে ধরে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশকে দীর্ঘমেয়াদি উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে ব্রিকস ও সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে (এসসিও) বাংলাদেশের সদস্যপদ আবেদনেও চীনের সমর্থনের কথা জানিয়েছেন তিনি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৭ জুন ২০২৬ | Globe kalprakash.com

চীনা বিনিয়োগকারীদের ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বিস্তারিত কমেন্টে