শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৫৭:০৩

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১১:৩৭
শেয়ার: mail
চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপাতে নাজমুল হোসেন (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার রুদ্রনগর মাঠে জমি চাষ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হোসেন উপজেলার রুদ্রনগর গ্রামের জসীম উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের মাঠে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন নাজমুল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৬ জুন ২০২৬ | Globe kalprakash.com

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিস্তারিত কমেন্টে