বাংলাদেশ ০৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

পাবিপ্রবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন PECCII সম্পন্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পাওয়ার, ইলেকট্রনিক্স, কমিউনিকেশনস, কম্পিউটিং অ্যান্ড ইন্টেলিজেন্ট ইনফ্রাস্ট্রাকচার (PECCII) ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ৯টি দেশের গবেষক, শিক্ষাবিদ ও প্রযুক্তিবিদরা সশরীরে এবং অনলাইনে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, মালয়েশিয়া, ভারত, নেপাল ও থাইল্যান্ড।

সম্মেলনে প্রায় ৭০০টি গবেষণা প্রবন্ধ জমা পড়ে। এসব গবেষণাপত্র কঠোর পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমে মূল্যায়ন করা হয়। বাছাইকৃত গবেষণা প্রবন্ধ নিয়ে একাধিক টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়, যেখানে গবেষকরা তাদের উদ্ভাবনী গবেষণা ও প্রযুক্তিগত অর্জন উপস্থাপন করেন।

পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীমের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। এছাড়া পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

সম্মেলনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক।

সম্মেলনের মূল বক্তা (কীনোট স্পিকার) ছিলেন জাপানের ইউনিভার্সিটি অব আইজুর অধ্যাপক ড. জুংপিল শিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ও IEEE বাংলাদেশ সেকশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়া, IEEE EMBS বাংলাদেশের চেয়ারম্যান ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ এবং IEEE বাংলাদেশ সেকশনের নোমিনেশনস কমিটির চেয়ারম্যান ড. সেলিয়া শাহনাজ।

সম্মেলনের টেকনিক্যাল প্রোগ্রাম কমিটির (TPC) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন। টেকনিক্যাল প্রোগ্রাম সেক্রেটারি ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের চেয়ারম্যান টি. এইচ. এম. সুমন রশিদ। এছাড়া আয়োজক কমিটির চেয়ারম্যান ছিলেন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং আয়োজক কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রহিম।

দুই দিনব্যাপী এ সম্মেলনে পাওয়ার ইলেকট্রনিক্স, কমিউনিকেশনস, কম্পিউটিং এবং ইন্টেলিজেন্ট ইনফ্রাস্ট্রাকচার বিষয়ক অত্যাধুনিক ও যুগোপযোগী গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। একই সঙ্গে প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মধ্যে বিস্তৃত ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রথম দিনে রেজিস্ট্রেশন, টেকনিক্যাল সেশন, উদ্বোধনী অনুষ্ঠান, কীনোট সেশন, IEEE ওয়ার্কশপ এবং আমন্ত্রিত বক্তৃতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় একাধিক টেকনিক্যাল ও কীনোট সেশন, আমন্ত্রিত বক্তৃতা, সমাপনী অনুষ্ঠান এবং গালা ডিনার।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন প্রযুক্তিগত উদ্ভাবন, উচ্চতর গবেষণা এবং বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতার ওপর। সরকার দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্ব দিচ্ছে এবং শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি করেছে।”

তিনি আরও বলেন, “এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন গবেষণা ও উদ্ভাবনে শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে সেতুবন্ধন তৈরি করবে।”

উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম বলেন, “বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু শিক্ষাদান নয়, বরং সমাজের সমস্যার সমাধানেও নেতৃত্ব দেওয়া। গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে হবে। গবেষণা কৌতূহল থেকে শুরু হয়, সহযোগিতার মাধ্যমে বিকশিত হয় এবং সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করে। পাবিপ্রবিতে গবেষণার সংস্কৃতি গড়ে তুলতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।”

সম্মেলনের সফল আয়োজন গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

kalprakash.com/SAS

শুক্রবার, ১৯ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

পাবিপ্রবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন PECCII সম্পন্ন

প্রকাশিত: ০৩:০০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬