মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:১৬:০৮
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

১ যুগেও সংস্কার হয়নি রাস্তা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১২:৩৮
শেয়ার: mail
১ যুগেও সংস্কার হয়নি রাস্তা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাহিরচর বেড়িবাঁধ থেকে দড়িকান্দি এলাকার ফারুক শিকদারের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সরকারি রাস্তা দীর্ঘ এক যুগ ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার বেহাল অবস্থার কারণে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় এটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অধিকাংশ অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে কৃষিপণ্য ও বিভিন্ন মালামাল পরিবহনে ব্যবহৃত যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে বৃষ্টির দিনে সাধারণ মানুষের চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে।

স্থানীয় ভুক্তভোগী লুৎফর মোল্লা বলেন, “বর্তমানে প্রতিনিয়ত আমাদের নানাবিধ দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমাদের জোর দাবি, দ্রুত এ সমস্যার সমাধান করে ভোগান্তির অবসান ঘটানো হোক।”

দড়িকান্দি এলাকার বাসিন্দা ফারুক শিকদার অভিযোগ করে বলেন, “একাধিকবার এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।”

আরেক ভুক্তভোগী বিল্লাল শিকদার বলেন, “রাস্তাটি দ্রুত সংস্কার করা সময়ের দাবি। এটি নিয়ে আর বিলম্ব করা উচিত নয়।”

এ বিষয়ে হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী ওবাদুর রহমান বাবুল বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। বর্তমানে এর অবস্থা অত্যন্ত বেহাল ও ঝুঁকিপূর্ণ। জনস্বার্থে দ্রুত সংস্কার কাজ শুরু করা প্রয়োজন।”

এ ব্যাপারে বয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুর রহমান বলেন, “রাস্তার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন।”

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৯ জুন ২০২৬ | Globe kalprakash.com

১ যুগেও সংস্কার হয়নি রাস্তা

বিস্তারিত কমেন্টে