শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:৫৪:৫৪

সীমান্তে এক যুবককে পুশ-ইনের চেষ্টা

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৭:২০
শেয়ার: mail
সীমান্তে এক যুবককে পুশ-ইনের চেষ্টা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের মধ্যেরচর সীমান্ত দিয়ে এক যুবককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনসাধারণের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ব্যক্তি আন্তর্জাতিক শূন্যরেখা (নো ম্যানস ল্যান্ড) এলাকায় অবস্থান করছেন।

সোমবার (১৫ জুন) দিবাগত রাতে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ঝাউডাংগা বিওপির আওতাধীন ১০৭৮ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে মধ্যেরচর সীমান্ত এলাকায় আন্তর্জাতিক শূন্যরেখা অতিক্রম করে আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। বিষয়টি নজরে আসার পর বিজিবি সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটকে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি প্রথমে নিজেকে বাংলাদেশের নাগরিক বলে দাবি করলেও নিজের নাম-পরিচয় কিংবা স্থায়ী ঠিকানা সম্পর্কে সন্তোষজনক তথ্য দিতে পারেননি। পরবর্তীতে তার পরিচয় নিশ্চিত না হওয়ায় তাকে বাংলাদেশে প্রবেশ করতে না দিয়ে পুনরায় শূন্যরেখা এলাকায় ফিরিয়ে দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীমান্তবর্তী এলাকার বাসিন্দা মকবুল হোসেন বলেন, “এক ব্যক্তি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তাকে বাধা দেয়। তিনি প্রথমে নিজেকে বাংলাদেশি দাবি করলেও পরে কোনো সঠিক পরিচয় দিতে পারেননি। তাই তাকে সীমান্ত অতিক্রম করতে দেওয়া হয়নি।”

এ বিষয়ে জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “বিএসএফ বর্তমানে কৌশল পরিবর্তন করে দুর্গম ও সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার রাতে ওই এলাকায় একজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তবে বিজিবি সদস্য ও স্থানীয় জনগণের সতর্ক অবস্থান এবং তাৎক্ষণিক বাধার কারণে সেই চেষ্টা সফল হয়নি।”

তিনি আরও জানান, অনুপ্রবেশের চেষ্টা চালানো ব্যক্তি বর্তমানে আন্তর্জাতিক শূন্যরেখা এলাকায় অবস্থান করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | Globe kalprakash.com

সীমান্তে এক যুবককে পুশ-ইনের চেষ্টা

বিস্তারিত কমেন্টে