বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:৫২:৫০
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

সড়কের বেহাল দশা, প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:৩১
শেয়ার: mail
সড়কের বেহাল দশা, প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন থেকে রতনপুর পর্যন্ত সড়কটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে সড়কজুড়ে বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ ও খানাখন্দ থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক ও রোগীবাহী যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের করুণ অবস্থার কারণে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) সড়কের একটি ভাঙা অংশে একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী আহত হন। এর আগেও একই সড়কে একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

এক ভুক্তভোগী বলেন, রোগী নিয়ে হাসপাতালে যেতে হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়। সড়কের বেহাল অবস্থার কারণে অনেক সময় জরুরি রোগীকেও দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটি সংস্কার না করা হলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সাল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসীর ভাষ্য, জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ছাতিয়াইন-রতনপুর সড়কের সংস্কার এখন সময়ের দাবি। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে তারা দ্রুত কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | Globe kalprakash.com

সড়কের বেহাল দশা, প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকি

বিস্তারিত কমেন্টে