রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:৪৬:১২
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

আর্থিক অসুবিধায় থাকা কৃষকের পাশে ছাত্রদল, ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৭ জুন, ২০২৬, ১২:১৬
শেয়ার: mail
আর্থিক অসুবিধায় থাকা কৃষকের পাশে ছাত্রদল, ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা

রাঙামাটির নানিয়ারচরে আর্থিকভাবে অসচ্ছল এক কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (৬ জুন) রাঙামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক মো. নাইমুল ইসলাম রনির নির্দেশনায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

নানিয়ারচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের উদ্যোগে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।

এ সময় নেতাকর্মীরা কৃষকের জমির পাকা ধান কেটে সংগ্রহ করে ঘরে পৌঁছে দেন। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কৃষকদের দুর্দিনে এমন সহযোগিতা প্রশংসনীয় এবং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বুড়িঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সবুর মিয়া, নানিয়ারচর সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিপনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

নেতৃবৃন্দ বলেন, ছাত্রদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোও তাদের দায়িত্ব। ভবিষ্যতেও কৃষকসহ সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৭ জুন ২০২৬ | Globe kalprakash.com

আর্থিক অসুবিধায় থাকা কৃষকের পাশে ছাত্রদল, ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা

বিস্তারিত কমেন্টে