বাংলাদেশ ০২:২৮ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনামঃ
Logo সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা Logo রাজধানীতে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৬ Logo বিদ্যুৎ খাতে এখনো দুর্নীতির বোঝা বহন করছে সরকার: তথ্যমন্ত্রী Logo আধুনিক ল্যাব ও মান নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী Logo নাগরিকরা কতটা উপকৃত হচ্ছেন, সেটির মূল্যায়ন জরুরি: মির্জা ফখরুল Logo সমালোচনার মুখে বিশ্বকাপে পানির বোতল নীতিতে ছাড় দিল ফিফা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রস্তুতি বৈঠক Logo ৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহকের বিল বাড়েনি: তথ্য উপদেষ্টা Logo পে স্কেল শতভাগ বাস্তবায়নের দাবি কল্যাণ সমিতির Logo জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহকের বিল বাড়েনি: তথ্য উপদেষ্টা

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ওপর নতুন কোনো মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

শনিবার (৬ জুন) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ০ থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের বিদ্যুতের বর্তমান মূল্য অপরিবর্তিত থাকবে। এর ফলে নিম্ন আয়ের এবং নিম্ন-মধ্যবিত্ত পরিবারের বড় একটি অংশ সরাসরি উপকৃত হবে।

তিনি আরও জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মূল্য সমন্বয়ের প্রক্রিয়া সম্পন্ন করলেও প্রায় ৬৫ শতাংশ গ্রাহকের ক্ষেত্রে কোনো অতিরিক্ত খরচ যুক্ত হবে না। এসব গ্রাহক আগের হারেই বিদ্যুৎ বিল পরিশোধ করবেন।

সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বিগত সরকারের সময়কার দুর্নীতি, অর্থপাচার এবং নানা ধরনের অনিয়মের প্রভাব বর্তমান সরকারকে মোকাবিলা করতে হচ্ছে। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, অতীতে আমদানিনির্ভর নীতিকে অগ্রাধিকার দেওয়ার ফলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ তৈরি হয়েছে। উৎপাদনমুখী পরিকল্পনা গ্রহণ করা হলে বর্তমান পরিস্থিতি অনেকটাই ভিন্ন হতে পারত বলে মন্তব্য করেন তিনি।

শনিবার, ৬ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহকের বিল বাড়েনি: তথ্য উপদেষ্টা

প্রকাশিত: ১২:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬