সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৪১:০৬
শিরোনাম
● মোংলায় ফুল ও নৌকা ভাসিয়ে বিশ্ব নদী দিবস পালন ● রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান ● কফিতে দুধ মেশালে উপকার নাকি ক্ষতি? গবেষণায় যা জানা গেল ● কক্সবাজারে ছাত্রদল নেতাকে রাতে অপহরণ, ভোরে লাশ উদ্ধার ● দেশে-বিদেশে কমছে স্বর্ণের দাম ● লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত ● কাকলী মোড়ের ফুটওভার ব্রিজে মধ্যরাতে আগুন ● চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রিতে ট্রাম্পের প্রস্তাবে তোলপাড় ● ভেরিফিকেশনের চাকরিপ্রার্থীদের বাতিলের প্রতিবাদে রাকসুর মানববন্ধন ● ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি ● মোংলায় ফুল ও নৌকা ভাসিয়ে বিশ্ব নদী দিবস পালন ● রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান ● কফিতে দুধ মেশালে উপকার নাকি ক্ষতি? গবেষণায় যা জানা গেল ● কক্সবাজারে ছাত্রদল নেতাকে রাতে অপহরণ, ভোরে লাশ উদ্ধার ● দেশে-বিদেশে কমছে স্বর্ণের দাম ● লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত ● কাকলী মোড়ের ফুটওভার ব্রিজে মধ্যরাতে আগুন ● চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রিতে ট্রাম্পের প্রস্তাবে তোলপাড় ● ভেরিফিকেশনের চাকরিপ্রার্থীদের বাতিলের প্রতিবাদে রাকসুর মানববন্ধন ● ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

বজ্রপাতে চার নারীসহ পাঁচজন আহত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১১:০৬
শেয়ার: mail
বজ্রপাতে চার নারীসহ পাঁচজন আহত

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে চার নারীসহ পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— রামজীবন ইউনিয়নের সুবর্ণদহ গ্রামের নুরিনা বেগম (২৫), দহবন্দ ইউনিয়নের আতোয়ার রহমান (৫০), দক্ষিণ ধুমাইটারি গ্রামের জয়নব বেগম (৪৫), জরমনদী গ্রামের উষা রানী (৫০) এবং সুন্দরগঞ্জ পৌরসভার সোনালী বেগম (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর মঙ্গলবার বিকেলে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ওই পাঁচজন আহত হন।

পরে স্বজন ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উত্তরা উত্তর ও সেন্টার মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান, হকারদের সতর্ক করল ডিএমটিসিএল

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক জানান, বজ্রপাতে আহত পাঁচজনের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

এদিকে রংপুর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন গাইবান্ধাসহ আশপাশের এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। তাই বজ্রপাতের সময় খোলা মাঠ, নদীর পাড় এবং বড় গাছের নিচে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৩ জুন ২০২৬ | Globe kalprakash.com

বজ্রপাতে চার নারীসহ পাঁচজন আহত

বিস্তারিত কমেন্টে