রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:০৬:২০

উরুগুয়ের বিশ্বকাপ দল ঘোষণা, বাদ পড়লেন লুইস সুয়ারেজ

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৬:২১
শেয়ার: mail
উরুগুয়ের বিশ্বকাপ দল ঘোষণা, বাদ পড়লেন লুইস সুয়ারেজ

উরুগুয়ের বিশ্বকাপের দল ঘোষণা

উরুগুয়ের আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ মার্সেলো বিয়েলসা। চমক হিসেবে দলে জায়গা হয়নি অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজের।

৩৯ বছর বয়সী এই তারকা ২০২৪ সাল থেকে জাতীয় দলের হয়ে মাঠে নামেননি। চলতি মৌসুমে ইন্টার মায়ামির হয়ে ভালো ফর্মে থাকলেও জাতীয় দলে ফিরতে পারেননি তিনি। এমএলএসে ১১ ম্যাচে ৬ গোল করেছেন সুয়ারেজ, যেখানে লিওনেল মেসির পরই দলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাদের একজন তিনি।

উরুগুয়ের হয়ে ১৪৩ ম্যাচে ৬৯ গোল করা সুয়ারেজ বিশ্বকাপে করেছেন মোট ৭ গোল। তবে এবার তার অভিজ্ঞতা ছাড়াই নতুন আক্রমণভাগ সাজাচ্ছে দলটি। সেখানে আছেন ডারউইন নুনেজ, রদ্রিগো আগুয়েরে ও ফেদেরিকো ভিনাস।

মিডফিল্ডে দলের মূল ভরসা ফেদেরিকো ভালভার্দে, রদ্রিগো বেন্তানকুর ও ম্যানুয়েল উগার্তে। রক্ষণভাগে আছেন রোনাল্ড আরাউহো ও হোসে মারিয়া হিমেনেজ।

গ্রুপ এইচ-এ থাকা উরুগুয়ে ১৫ জুন মায়ামিতে সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে ও শক্তিশালী স্পেন।

উরুগুয়ে স্কোয়াড:

গোলরক্ষক: সার্জিও রোচেট, সান্তিয়াগো মেলে, ফার্নান্দো মুসলেরা

ডিফেন্ডার: হোসে মারিয়া গিমেনেজ, সেবাস্তিয়ান ক্যাসেরেস, রোনাল্ড আরাউজো, গুইলারমো ভারেলা, ম্যাথিয়াস অলিভেরা, মাতিয়াস ভিনা, সান্তিয়াগো বুয়েনো, হোসে লুইস রদ্রিগেজ, জোয়াকিন পিকেরেজ

মিডফিল্ডার: ম্যানুয়েল উগার্তে, হুয়ান ম্যানুয়েল সানাব্রিয়া, নিকোলাস দে লা ক্রুজ, এমিলিয়ানো মার্টিনেজ, জর্জিয়ান ডি আরাসকায়েটা, ফেদেরিকো ভালভার্দে, ম্যাক্সিমিলিয়ানো আরাউজো, নিকোলাস ফনসেকা

ফরোয়ার্ড: ডারউইন নুনেজ, ফ্যাকুন্ডো পেলিস্ট্রি, অগাস্টিন ক্যানোবিও, ব্রায়ান রদ্রিগেজ, ফেদেরিকো ভিনাস, ফ্যাকুন্ডো টরেস, অগাস্টিন আলভারেজ, রদ্রিগো আগুয়েরে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১ জুন ২০২৬ | Globe kalprakash.com

উরুগুয়ের বিশ্বকাপ দল ঘোষণা, বাদ পড়লেন লুইস সুয়ারেজ

বিস্তারিত কমেন্টে