মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | সকাল ৭:১৪:৫৯

জুন থেকেই বিদ্যুতের নতুন দাম কার্যকর, বেশি চাপ পড়বে উচ্চ ব্যবহারকারীদের ওপর

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ২:২৯
শেয়ার: mail
জুন থেকেই বিদ্যুতের নতুন দাম কার্যকর, বেশি চাপ পড়বে উচ্চ ব্যবহারকারীদের ওপর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঈদুল আজহার পরপরই দেশের বিদ্যুৎ খাতে আসছে বড় ধরনের মূল্যবৃদ্ধির চাপ। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শিগগিরই বিদ্যুতের নতুন খুচরা মূল্য ঘোষণা করতে যাচ্ছে, যা চলতি জুন মাস থেকেই কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, গড়ে প্রায় ২০ শতাংশ পর্যন্ত বিদ্যুতের দাম বাড়তে পারে। তবে নিম্ন আয়ের গ্রাহকদের জন্য ‘লাইফ লাইন’ ক্যাটাগরিতে ০ থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে আগের হারই বহাল থাকবে।

বিইআরসির একজন কর্মকর্তা জানান, ঈদের আগেই মূল্য সমন্বয়ের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণের অংশ হিসেবেই এই মূল্য সমন্বয় করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে গণশুনানিতে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো প্রতি ইউনিটে ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়। পরে বিইআরসির কারিগরি কমিটি গড়ে প্রতি ইউনিটে প্রায় ১ টাকা ২৫ পয়সা বৃদ্ধির সুপারিশ করে, যা কমিশন গ্রহণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নতুন কাঠামো অনুযায়ী ধাপে ধাপে মূল্যবৃদ্ধি করা হবে। ২০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের ওপর তুলনামূলক কম চাপ পড়বে। ২০০ থেকে ৪০০ এবং ৪০০ থেকে ৬০০ ইউনিট ব্যবহারকারীদের ক্ষেত্রে বিল ধীরে ধীরে বাড়বে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ৬০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহারকারী উচ্চ গ্রাহকদের ওপর।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward