শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:৩৫:৫৭

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের পদত্যাগের খবর ঘিরে জল্পনা

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১২:১২
শেয়ার: mail
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের পদত্যাগের খবর ঘিরে জল্পনা

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সর্বোচ্চ নেতার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ইরান ইন্টারন্যাশনাল। তবে দেশটির মূলধারার অন্যান্য সংবাদমাধ্যমে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত প্রতিবেদন প্রকাশিত হয়নি।

সূত্রটির দাবি অনুযায়ী, রোববার পাঠানো চিঠিতে পেজেশকিয়ান উল্লেখ করেন, প্রেসিডেন্ট ও সরকারকে দেশের গুরুত্বপূর্ণ ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে কার্যত দূরে রাখা হয়েছে। এতে রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্যে শূন্যতা তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আরও বলা হয়, এই পরিস্থিতির সুযোগ নিয়ে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর কট্টরপন্থী অংশ রাষ্ট্রীয় কার্যক্রমে প্রভাব ও নিয়ন্ত্রণ বৃদ্ধি করেছে। এমন অবস্থায় সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব নয় বলে তিনি পদত্যাগের অনুমতি চান।

তবে এখন পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা ও জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।

গত কয়েক মাস ধরে ইরানের বেসামরিক সরকার ও সামরিক-নিরাপত্তা কাঠামোর মধ্যে উত্তেজনা চলছিল বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। এতে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জটিলতা ও অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

সূত্রগুলোর মতে, এ পরিস্থিতিতে প্রশাসনিক কার্যক্রম ও কূটনৈতিক উদ্যোগ এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১ জুন ২০২৬ | Globe kalprakash.com

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের পদত্যাগের খবর ঘিরে জল্পনা

বিস্তারিত কমেন্টে