রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলায় প্রধান অভিযুক্ত সোহেল রানা-এর স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়েছে।
রোববার (২৪ মে) সকাল ১১টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে তাকে ঢাকার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-এ আনা হয়। পরে তাকে আদালতের গারদখানায় রাখা হয়।
তদন্ত সূত্রে জানা গেছে, একই দিনে দুপুরের মধ্যে প্রধান অভিযুক্ত সোহেল রানাকেও আদালতে হাজির করার প্রস্তুতি নেওয়া হয়েছে। আলোচিত এ মামলায় আজই চার্জশিট দাখিল হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে তদন্তে ফরেনসিক ও ডিএনএ প্রতিবেদনের ভিত্তিতে শিশু রামিসার মৃত্যুর আগে তার ওপর নির্যাতনের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। ঘটনাটি নিয়ে তদন্তে একাধিক ফরেনসিক রিপোর্ট ইতোমধ্যে যুক্ত করা হয়েছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে, ডিএনএ রিপোর্টসহ গুরুত্বপূর্ণ ফরেনসিক নথি তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
এ মামলায় দ্রুত চার্জশিট দাখিল ও পরবর্তী আইনি কার্যক্রম এগিয়ে চলছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 

























