বাংলাদেশ ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

রামিসা হত্যা মামলা: ডিএনএ রিপোর্ট পেলেই ঈদের আগে চার্জশিটের আশা আইনমন্ত্রীর

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে ঈদের আগেই চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২৩ মে) সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই এ ধরনের মামলায় ডিএনএ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয়।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যেই পাওয়া যেতে পারে। সেই রিপোর্ট পাওয়া গেলে দ্রুত চার্জশিট দাখিল করা হবে, যাতে ঈদের পরপরই বিচার কার্যক্রম শুরু করা যায়।

মন্ত্রী বলেন, সরকার এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যত দ্রুত সম্ভব মামলার বিচার শেষ করার চেষ্টা চলছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

রামিসা হত্যা মামলা: ডিএনএ রিপোর্ট পেলেই ঈদের আগে চার্জশিটের আশা আইনমন্ত্রীর

প্রকাশিত: ০১:৩৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬