বাংলাদেশ ০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

কুমিল্লা সেনানিবাসে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ছবি: আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) কুমিল্লা সেনানিবাসে আয়োজিত এ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বলেন, একজন সেনাসদস্যের পেশাগত উৎকর্ষতা অর্জনে ফায়ারিং দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও বলেন, এই ধরনের প্রতিযোগিতা প্রতি বছর সেনাসদস্যদের দক্ষতা উন্নয়ন ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। ব্যক্তিগত পর্যায়ে সৈনিক পিয়াল মন্ডল (১৭ পদাতিক ডিভিশন) শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন। দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ারার হন সৈনিক তানভীর হোসেন (১০ পদাতিক ডিভিশন) এবং শ্রেষ্ঠ মহিলা ফায়ারার নির্বাচিত হন সৈনিক জবা আক্তার (২৪ পদাতিক ডিভিশন)।

গত ১৬ মে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর সকল ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স (এমজিও), বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি কমান্ড্যান্ট, ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার কুমিল্লা, ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার সিলেটসহ সেনাসদর ও বিভিন্ন ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যম প্রতিনিধিরা।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

কুমিল্লা সেনানিবাসে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত: ০৪:২৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬