বাংলাদেশ ০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন চাই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানির ঘটনা বন্ধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, শান্তিপূর্ণ ও রক্তপাতহীন নির্বাচন আয়োজনই এখন কমিশনের প্রধান লক্ষ্য।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন ঐতিহাসিকভাবেই সংঘাতপূর্ণ হয়ে থাকে। বিভিন্ন এলাকায় প্রাণহানির পাশাপাশি বহু মানুষ আহত হন, যা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমরা কোনো রক্তপাত চাই না। রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চাই। এজন্য রাজনৈতিক দল, প্রার্থী, প্রশাসন ও সাধারণ জনগণ—সবার সহযোগিতা প্রয়োজন।

সহিংসতা প্রতিরোধে নির্বাচন কমিশন সচেতনতামূলক কর্মসূচি চালু করবে বলেও জানান সিইসি। তিনি বলেন, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সবাইকে একত্রিত করার চেষ্টা করা হবে, যাতে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হয়।

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে উদ্বেগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অতীতের সহিংসতার চিত্রও তুলে ধরেন সিইসি। তিনি জানান, গণমাধ্যমে প্রকাশিত সুশাসনের জন্য নাগরিক (সুজন)–এর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের স্থানীয় সরকার নির্বাচনে ২৩৬ জন নিহত হন। এছাড়া আইন ও সালিশ কেন্দ্র–এর তথ্যে দেখা যায়, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১৬ জন প্রাণ হারান।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন চাই: সিইসি

প্রকাশিত: ০৩:২৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬