মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:২২:৪০
শিরোনাম
● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● ভারত-ইউরোপ বাণিজ্য পরিকল্পনায় রেললাইনের বাইরেও আছে বড় সুযোগ ● ১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে ● পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি ● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● ভারত-ইউরোপ বাণিজ্য পরিকল্পনায় রেললাইনের বাইরেও আছে বড় সুযোগ ● ১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে ● পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি ● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ

ধামইরহাটে ১৪৬ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১:৫২
শেয়ার: mail
ধামইরহাটে ১৪৬ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল

নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ মে) সন্ধ্যা ৬টার দিকে ধামইরহাট থানাধীন পূর্ব পিরলডাঙ্গা হাজীর মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ রাসেল হোসেন (৩২)-কে গ্রেপ্তার করে। তিনি উপজেলার সেননগর গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে।

এসময় তার কাছ থেকে ১৪৬ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭২ হাজার ৫০০ টাকা। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মনোটন মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা। উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেলসহ জব্দ মালামালের মোট মূল্য প্রায় ৩ লাখ ৪২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ মিন্টু রহমান বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে ধামইরহাট থানা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে,মাদক নির্মূলে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | Globe kalprakash.com

ধামইরহাটে ১৪৬ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল

বিস্তারিত কমেন্টে