বাংলাদেশ ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo জনবল নিয়োগ দেবে লাইভ শপিং, অনলাইনে আবেদন নেওয়া শুরু Logo বিয়ে নিয়ে গুঞ্জনে সরব নেটদুনিয়া, মুখ খুললেন দুরেফিশানের মেকআপ আর্টিস্ট Logo তিন সন্তান রেখে ইমামের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী Logo দিনের বেলার ঘুমে মিলবে উপকার, কিন্তু কত মিনিট? Logo বাংলা কিউআর কোড ব্যবহারে মিলবে যে যে সুবিধা Logo সবর মানে শুধু অপেক্ষা নয়, আল্লাহর ওপর ভরসা রেখে নিরন্তর চেষ্টা Logo গোপনে বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি! Logo যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী: মির্জা ফখরুল Logo বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা জাতিসংঘের Logo নারী শিক্ষার্থীর গোপনে ছবি তোলার দুই ঘটনায় দুই সিদ্ধান্ত, প্রশ্নের মুখে জাবি প্রশাসন

বড় পর্দায় বিনা মূল্যে দেখা যাবে সালমান-শাবনূরের ‘তোমাকে চাই’

সংগৃহীত ছবি

নব্বইয়ের দশকের জনপ্রিয় বাংলা চলচ্চিত্র ‘তোমাকে চাই’ এবার দর্শকদের জন্য বড় পর্দায় বিনা মূল্যে দেখার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।

আগামী ২১ মে সন্ধ্যা ৬টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ছবিটির উন্মুক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ফিল্ম আর্কাইভের নিয়মিত সাপ্তাহিক চলচ্চিত্র প্রদর্শনীর অংশ হিসেবেই এই আয়োজন করা হচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, বাংলা চলচ্চিত্রের ঐতিহ্য নতুন প্রজন্মের দর্শকদের কাছে পৌঁছে দিতেই নিয়মিতভাবে এমন প্রদর্শনীর আয়োজন করা হয়। আর্কাইভের আধুনিক প্রজেকশন হলে প্রতি সপ্তাহে পুরোনো, দুর্লভ ও জনপ্রিয় সিনেমা প্রদর্শন করা হয়, যা দর্শকরা সম্পূর্ণ বিনা মূল্যে উপভোগ করতে পারেন।

১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি পরিচালনা করেন মতিন রহমান। এতে জুটি বেঁধে অভিনয় করেন সালমান শাহ ও শাবনূর। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন আনোয়ারা ও রীনা খান।

মুক্তির পর থেকেই ‘তোমাকে চাই’ দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং নব্বইয়ের দশকের রোমান্টিক বাংলা চলচ্চিত্রের অন্যতম আলোচিত কাজ হিসেবে স্থান করে নেয়।

kalprakash.com/SS

বুধবার, ২০ মে ২০২৬
বড় পর্দায় বিনা মূল্যে দেখা যাবে সালমান-শাবনূরের ‘তোমাকে চাই’
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

জনবল নিয়োগ দেবে লাইভ শপিং, অনলাইনে আবেদন নেওয়া শুরু

বড় পর্দায় বিনা মূল্যে দেখা যাবে সালমান-শাবনূরের ‘তোমাকে চাই’

প্রকাশিত: ০৬:০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬