মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:১৬:১৩
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

বিড়ি ও ধোঁয়াবিহীন তামাকের দাম বৃদ্ধির প্রস্তাব বিবেচনায় সরকার: পানিসম্পদ মন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১২:২৬
শেয়ার: mail
বিড়ি ও ধোঁয়াবিহীন তামাকের দাম বৃদ্ধির প্রস্তাব বিবেচনায় সরকার: পানিসম্পদ মন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ি ও ধোঁয়াবিহীন তামাক পণ্যের ওপর সুনির্দিষ্ট কর ও মূল্য বৃদ্ধির প্রস্তাবগুলো সরকার গুরুত্বসহকারে বিবেচনা করবে বলে জানিয়েছেন মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

আজ বুধবার (২০ মে) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহছানিয়া মিশনের অডিটোরিয়ামে আয়োজিত এক প্রাক-বাজেট সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেমিনারে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিভিন্ন অংশীজনরা তামাকজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে কঠোর করনীতি গ্রহণের আহ্বান জানান। প্রস্তাবনায় বলা হয়, ২০ শলাকা বিড়ির খুচরা মূল্য ৩০ টাকা নির্ধারণ করে ৫০ শতাংশ সম্পূরক শুল্ক ও ২ টাকা সুনির্দিষ্ট কর আরোপ করা উচিত।

এছাড়া প্রতি ১০ গ্রাম জর্দার খুচরা মূল্য ৬০ টাকা এবং গুলের দাম ৩৫ টাকা নির্ধারণ করে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক ও অতিরিক্ত সুনির্দিষ্ট কর আরোপের সুপারিশ করা হয়।

মন্ত্রী বলেন, জনস্বাস্থ্য রক্ষায় এসব প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি তামাক ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, কিছু প্রভাবশালী গোষ্ঠীর পৃষ্ঠপোষকতায় মাদক বিস্তার ঘটছে, যা রোধে শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, জনসম্পৃক্ততা বাড়ানো জরুরি।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২০ মে ২০২৬ | Globe kalprakash.com

বিড়ি ও ধোঁয়াবিহীন তামাকের দাম বৃদ্ধির প্রস্তাব বিবেচনায় সরকার: পানিসম্পদ মন্ত্রী

বিস্তারিত কমেন্টে