বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:১৪:৪৬
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

বেইজিংয়ে বৈঠকে শি-পুতিন, আলোচনায় বৈশ্বিক সংকট ও ভূরাজনীতি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১১:৩১
শেয়ার: mail
বেইজিংয়ে বৈঠকে শি-পুতিন, আলোচনায় বৈশ্বিক সংকট ও ভূরাজনীতি

চলমান বৈশ্বিক উত্তেজনার মধ্যেই চীনের রাজধানী বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। বেইজিংয়ের ঐতিহ্যবাহী গ্রেট হল অফ পিপল–এ অনুষ্ঠিত এই বৈঠককে আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে বেইজিংয়ে পৌঁছালে রাষ্ট্রীয় মর্যাদায় রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক ও কৌশলগত সম্পর্কের ধারাবাহিকতায় পুতিনের এ সফর নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কূটনৈতিক সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, বৈঠকে পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, নতুন অর্থনৈতিক প্রকল্প এবং চলমান বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে।

বিশেষ করে ইউক্রেন সংকট, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা এবং ইরানকে ঘিরে আন্তর্জাতিক পরিস্থিতি বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় হিসেবে গুরুত্ব পাচ্ছে। এসব ইস্যুর বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার ও নিরাপত্তা পরিস্থিতির ওপর সম্ভাব্য প্রভাব নিয়েও দুই নেতা মতবিনিময় করছেন বলে জানা গেছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বর্তমান বিশ্ব রাজনীতিতে চীন-রাশিয়া সম্পর্কের কৌশলগত গুরুত্ব ক্রমেই বাড়ছে। এমন বাস্তবতায় শি-পুতিন বৈঠক ভবিষ্যৎ ভূরাজনীতি ও আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২০ মে ২০২৬ | Globe kalprakash.com

বেইজিংয়ে বৈঠকে শি-পুতিন, আলোচনায় বৈশ্বিক সংকট ও ভূরাজনীতি

বিস্তারিত কমেন্টে